শৌলের মৃত্যুর রিপোর্ট
1. দায়ূদ অমালেকীয়দের পরাজিত করে সিক্লগে ফিরে গেলেন
2. তৃতীয়দিন একজন তরুণ সৈনিক সিক্লগে এলো
3. দায়ূদ তাঁকে জিজ্ঞাসা করলেন, “তুমি কোথা থেকে আসছো?”লোকটি দায়ূদকে উত্তর দিলো, “আমি এইমাত্র ইস্রায়েলীয় শিবির থেকে আসছি
4. দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “যুদ্ধে কারা জিতেছে বল?”লোকটি উত্তর দিলো, “আমাদের লোক যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেছে
5. দায়ূদ সৈনিককে জিজ্ঞাসা করলেন, “তুমি কেমন করে জানলে যে শৌল এবং তার পুত্র য়োনাথন মারা গেছে?”
6. সৈনিক উত্তর দিলো, “আমি তখন গিলবোয পর্বতে ছিলাম
7. শৌল পিছন ফিরে আমাকে দেখতে পেলেন, আমাকে ডাকলেন এবং আমি সাড়া দিলাম
8. শৌল জিজ্ঞাসা করেছিলেন আমি কে
9. তখন শৌল বলেছিলেন, ‘আমাকে মেরে ফেল
10. তিনি এমন মারাত্মকভাবে আহত হয়েছিলেন যে আমি বুঝলাম তিনি আর বাঁচবেন না
11. তখন দায়ূদ নিজের বস্ত্র ছিঁড়ে দুঃখ প্রকাশ করলেন এবং দায়ূদের সঙ্গে যারা ছিল, তারাও সেই ভাবে দুঃখ প্রকাশ করল
12. তারা দুঃখে কাঁদতে লাগল ও সন্ধ্যা পর্য়ন্ত উপবাস করে রইল
13. তখন দায়ূদ, যে সৈনিক তাকে শৌলের মৃত্যুর সংবাদ দিয়েছিল, তার সঙ্গে কথা বললেন
14. দায়ূদ তাকে জিজ্ঞাসা করলেন, “প্রভুর অভিষিক্ত রাজাকে হত্যা করতে তুমি ভয় পেলে না কেন?”
15. তখন দায়ূদ সেই অমালেকীয়কে বললেন, “তুমিই তোমার মৃত্যুর জন্য দায়ী
16. এরপর দায়ূদ তাঁর এক তরুণ ভৃত্যকে ডেকে এই অমালেকীয়কে হত্যা করতে আদেশ দিলেন
ধনুকের গান
17. শৌল ও য়োনাথন সম্পর্কে দায়ূদ একটি শোক গীত গাইলেন
18. সেই গান যিহূদার অধিবাসীদের শিখিযে দেবার জন্য দায়ূদ তাঁর অনুগামীদের আদেশ দিলেন
19. “হে ইস্রাযেল, তোমার পাহাড়ে তোমার সৌন্দর্য় বিনষ্ট হয়েছিল
20. এ খবর গাতে জানিও না
21. গিল্বোয পর্বতে উত্সর্গ ক্ষেত্রগুলিরওপরে যেন কোন বৃষ্টি বা শিশির কণা না পড়ে
22. য়োনাথনের ধনুক তার শত্রুদের হত্যা করেছে
23. শৌল এবং য়োনাথন একে অপরকে ভালোবাসতেন এবং জীবনভোর একে অপরের সঙ্গ উপভোগ করেছিলেন
24. হে ইস্রায়েলের কন্যাগণ, শৌলের জন্য বিলাপ কর
25. বীরগণ যুদ্ধে ভূপতিত হলেন
26. য়োনাথন, ভাই আমার, আমি তোমার জন্য শোকাভিভূত
27. বীরগণ যুদ্ধে ভূপতিত হলেন